বড়দিনে নিরাপত্তা হুমকি নেই : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী

2022-12-24T21:20:58+00:00
2022-12-24T21:29:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বড়দিনে নিরাপত্তা হুমকি নেই : আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৯:২০ পিএম  আপডেট: ২৪.১২.২০২২ ৯:২৯ পিএম  (ভিজিট : ২০৯)
X

বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার সন্ধ্যায় কাকরাইল চার্চে বড়দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে  এ কথা জানান তিনি। আইজিপি বলেন, আজ থেকে বড় দিনের উৎসব শুরু হয়েছে। সারা দেশে সাদা পোশাকে ও ইউনিফর্মে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

বড়দিন উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি আছে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। আপনারা জানেন হলি আর্টিজান ঘটনার পরে দেশে উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা নেই।

দেশবাসীকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব আজ থেকে শুরু হয়েছে। এই উৎসব উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়জিত রয়েছেন। সারাদেশে বড় দিনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উৎসব মুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন।

বাবু/এসআর







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy