জনপ্রিয় তেলেগু অভিনেতা চালাপতি রাও মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণ ভারতের প্রবীণ অভিনেতা চালাপতি রাও মারা গেছেন। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই

2022-12-25T13:22:52+00:00
2022-12-25T13:22:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জনপ্রিয় তেলেগু অভিনেতা চালাপতি রাও মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১:২২ পিএম   (ভিজিট : ২৩৯)
X


দক্ষিণ ভারতের প্রবীণ অভিনেতা চালাপতি রাও মারা গেছেন। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। চালাপাথি রাও তেলেগু সিনেমায় তার কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।

দীর্ঘ অভিনয় জীবনে ৬০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ভারতের অন্ধ্রপ্রদেশের বালিপারুর বাসিন্দা রাও। তার ছেলে রবি বাবুও টলিউডে একজন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক। সাক্ষী (১৯৬৬), ড্রাইভার রামুডু (১৯৭৯), বজরাম (১৯৯৫) সহ অসংখ্য তেলেগু-তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন রাও। ২০০৯ সালে বলিউড ফিল্ম ‘কিক’ সহ ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন রাও।

এদিকে গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকের ঢল নেমেছে। অনেকে তাকে বর্তমান প্রজন্মের ‘সেরা এবং সাহসী’ অভিনেতা বলে অভিহিত করেছেন। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চলচ্চিত্র থেকে অভিনেতার পুরনো ভিডিও শেয়ার করছেন। এক ভক্ত লিখেছেন, “অতীত এবং বর্তমান প্রজন্মের সেরা এবং সাহসী অভিনেতা। আপনাকে মিস করবো। ওপারে শান্তিতে থাকুন। ” অপর এক ভক্ত শোক প্রকাশ করে লিখেছেন, “আমরা আরেকজন মহান অভিনেতাকে হারিয়েছি। ” অন্য এক ভক্ত লিখেছেন, “এটি টলিউডের জন্য একটি ভয়ংকর বছর ছিল। ”

অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের নামিদামি তারকারা। টুইটারে একের পর এক তারকা শোকবার্তা প্রকাশ করছেন। মৃত্যুকালে স্ত্রী ইন্দুমতী এবং তিন সন্তানকে রেখে গেছেন অভিনেতা।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy