গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে টানা দশমবারের নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের

2022-12-25T13:28:35+00:00
2022-12-25T13:28:35+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১:২৮ পিএম   (ভিজিট : ২০১)
X


২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে টানা দশমবারের নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরকারি দলটির সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়। নতুন এ কার্যনির্বাহী সংসদে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুননির্বাচিত হন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy