করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের তথ্য প্রকাশ করবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের তথ্য আর প্রকাশ করবে না চীন। নতুন করে করোনায় ভয়াবহ সংক্রমণ শুরুর পর থেকে আন্তর্জাতিক

2022-12-25T13:45:43+00:00
2022-12-25T13:45:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের তথ্য প্রকাশ করবে না চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১:৪৫ পিএম   (ভিজিট : ১৯১)
X


করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের তথ্য আর প্রকাশ করবে না চীন। নতুন করে করোনায় ভয়াবহ সংক্রমণ শুরুর পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর ভিন্ন ভিন্ন তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো শি জিনপিং প্রশাসন।

আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার থেকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে কেন এ সিদ্ধান্ত নেওয়া হলো, তার কোনো স্পষ্ট কারণ উল্লেখ করেনি সংস্থাটি।

সংস্থাটি গত তিন বছরেরও বেশি সময় ধরে দেশটিতে দৈনিক শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করে আসছিল। কিন্তু হঠাৎ করেই এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুধু রেফারেন্স ও গবেষণার জন্য করোনাসংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে প্রকাশ করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy