বড়দিন উপলক্ষে বিভিন্ন চার্চ পরিদর্শনে র‍্যাব-২ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন চার্চ পরিদর্শন করেছেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.

2022-12-25T15:52:00+00:00
2022-12-25T15:52:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বড়দিন উপলক্ষে বিভিন্ন চার্চ পরিদর্শনে র‍্যাব-২ অধিনায়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন চার্চ পরিদর্শন করেছেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান। এ সময় তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া র‌্যাবের ডিজি পক্ষ থেকে বড়দিনের কেক এবং উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

রোববার (২৫ ডিসেম্বর) র‌্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফজলুল হক বলেন, র‍্যাব-২ দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অবস্থিত চার্চে বড়দিন উপলক্ষে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন র‍্যাব-২ এর অধিনায়ক। চার্চসমূহের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণও করেন তিনি। এছাড়া এ সময় তিনি বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ও জমপালা রানীর চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন। র‌্যাব ডিজি পক্ষ থেকে বড়দিনের কেক এবং উপহার সামগ্রী প্রদান করেন।

তিনি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত চার্চসমূহে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন। প্রতিটি চার্চে বড়দিনের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। বড়দিনের উৎসব শেষ না হওয়া পর্যন্ত এ নিশ্ছিদ্র নিরাপত্তা ও নজরদারি অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy