বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে। এই খেলাধুলার

2022-12-25T17:51:13+00:00
2022-12-25T17:51:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৬৭)
X

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে। এই খেলাধুলার মাধ্যমেই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। তাছাড়া তরুণ সমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অবদান অপরিসীম।

রোববার (২৫ ডিসেম্বর) হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ও হামিদ গ্রুপ যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, শ্যুটিংয়ের অর্জন অনেক। এর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভালো প্রতিশ্রুতিবান শ্যুটার পাওয়া যেতে পারে। এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শ্যুটিং ক্লাবের ১০৫ জন (ছেলে ৬৫, মেয়ে ৪০) প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেএসপি শ্যুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানার্সআপ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইস্তেখাবুল হামিদ বক্তব্য রাখেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy