খেলার মাঠ থেকে রান্নাঘরে শ্রাবণ্য তৌহিদা!

বিনোদন ডেস্ক

বিনোদন

খেলার মাঠ থেকে মঞ্চ কিংবা টিভি পর্দায় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় জনপ্রিয় মুখ শ্রাবণ্য তৌহিদা। এবার তিনি যুক্ত হলেন

2022-12-25T19:00:17+00:00
2022-12-25T19:00:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খেলার মাঠ থেকে রান্নাঘরে শ্রাবণ্য তৌহিদা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭:০০ পিএম   (ভিজিট : ২২১)
X

খেলার মাঠ থেকে মঞ্চ কিংবা টিভি পর্দায় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় জনপ্রিয় মুখ শ্রাবণ্য তৌহিদা। এবার তিনি যুক্ত হলেন রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৯’ উপস্থাপনায়। ‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের আসর।

সেরা রাঁধুনী বাছাইয়ের জন্য বাংলাদেশকে ৮টি আলাদা অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হয়েছে অডিশন রাউন্ড। অডিশন রাউন্ড থেকে গ্র্যান্ড ফিনালে প্রতিটি পর্বেই উপস্থাপনায় থাকছেন শ্রাবণ্য। গাজীপুরে চলছে এর শুটিং।

শ্রাবণ্য বলেন, ‘রান্না যে একটা শিল্প এটা আমরা ভুলে যাই। প্রতিটি রাঁধুনী যে এক একজন শিল্পী, এটা আমাদের সমাজের মানুষের মনে রাখা উচিত। তাহলে নারীদের প্রতি সম্মানটা আরও প্রতিষ্ঠিত হবে সমাজে। তাই রাঁধুনীদের নিয়ে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোতে এমন একটা আয়োজনে সঞ্চালনা করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের।’

এ প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, শেফ শুভব্রত মৈত্র ও রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা। মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।

এদিকে শ্রাবণ্যকে নিয়মিত দেখা যাচ্ছে চ্যানেল নাইনে ট্রাভেলার স্টোরি, মাই টিভির ‘ফোনোলাইভ স্টুডিও কনসার্ট’, মাছরাঙার ‘স্বাস্থ্য কথা’, চ্যানেল টুয়েন্টিফোরের ‘আমার স্বপ্ন আমার ঘর’, এনটিভির ‘কঙ্কা সেরা পরিবার’ উপস্থাপনায়। আসন্ন বিপিএল এর মাঠেও তাকে উপস্থাপনায় দেখা যাবে বলে জানিয়েছেন শ্রাবণ্য।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy