বসুন্ধরা কিংসের ১৯ গোলে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

নারী ফুটবল লিগে গোলের বন্যা বইয়ে দিচ্ছে বসুন্ধরা কিংসের মেয়েরা। রবিবার কমলাপুর স্টেডিয়ামে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ১৯-০ গোলে বিধ্বস্ত

2022-12-25T19:09:16+00:00
2022-12-25T19:09:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বসুন্ধরা কিংসের ১৯ গোলে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭:০৯ পিএম   (ভিজিট : ২১৫)
X

নারী ফুটবল লিগে গোলের বন্যা বইয়ে দিচ্ছে বসুন্ধরা কিংসের মেয়েরা। রবিবার কমলাপুর স্টেডিয়ামে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ১৯-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। একাই আট গোল করেছেন সাবিনা খাতুন। হ্যাট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার। জোড়া গোল ঋতুপর্ণা চাকমা, সামসুন্নাহার ও আনুচিং মুগিনির। সুমাইয়া ও নারগিস করেছেন একটি করে গোল।

এবারের লিগে এটাই বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় জয়। কিংসের মেয়েদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়। গত মৌসুমে নাসরিন স্পোর্টসকে ২০-০ গোলে হারিয়েছিল তারা। আর এবারের লিগেও প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে বড় জয় তুলে নিচ্ছে সাবিনা-কৃষ্ণারা।

কমলাপুরে প্রথম মিনিটেই কিংসকে এগিয়ে নেন কৃষ্ণা রানী সরকার। অষ্টম মিনিটে ব্যবধান বাড়ান সাবিনা খাতুন। ১১ ও ১৩ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। এরপর আরও পাঁচবার লক্ষ্যভেদ করেছেন অধিনায়ক। মাঝে ১০ মিনিটে একটি এবং দ্বিতীয়ার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন কৃষ্ণা। এরপর একে একে স্কোরশিটে নাম লিখিয়েছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, সুমাইয়া, আনুচিং ও নার্গিস।

বাবু/জেএম






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy