নেপালের প্রধানমন্ত্রী হলেন মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্পকমল দাহাল ওরফে ‘প্রচণ্ড’। দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এরই মধ্যে তাকে অ্যাপয়েন্ট করেছেন।সংসদের বিরোধীদের

2022-12-26T09:13:32+00:00
2022-12-26T09:13:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেপালের প্রধানমন্ত্রী হলেন মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৯:১৩ এএম   (ভিজিট : ২৫৬)
X


নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্পকমল দাহাল ওরফে ‘প্রচণ্ড’। দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এরই মধ্যে তাকে অ্যাপয়েন্ট করেছেন।

সংসদের বিরোধীদের সঙ্গে জোট গড়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের মতো নেপালের প্রধানমন্ত্রীর মসনদে বসলেন পুষ্প কমল।

রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে পুষ্প কমল দাহালকে প্রধানমন্ত্রী নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, নেপালের সংবিধানের ৭৬ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী পুষ্প কমল দাহালকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট।

জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলের সঙ্গে চুক্তি হয়েছে প্রচণ্ডের দলের। দুই দল থেকেই ভাগাভাগি করে হবেন প্রধানমন্ত্রী। প্রচণ্ডের দাবি মেনে তাকে প্রথম প্রধানমন্ত্রী করার বিষয়ে সায় দেন ওলি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy