যেভাবে মিলবে মেট্রোরেলের টিকিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীরা মেট্রোতে উঠতে পারবেন। প্রথম

2022-12-27T17:43:03+00:00
2022-12-27T17:43:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেভাবে মিলবে মেট্রোরেলের টিকিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৯৫)
X

আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীরা মেট্রোতে উঠতে পারবেন। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আপাতত এই রুটে মাঝপথে কোথাও ট্রেন থামবে না। 

উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট বা কার্ড সংগ্রহ করা যাবে। এই পথের ভাড়া ৬০ টাকা। প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড।

শুরুতে মেট্রোরেল স্টেশন থেকেই এই কার্ড কিনতে হবে। অবশ্য পরে পর্যায়ক্রমে স্টেশনের বাইরে কার্ড বিক্রির জন্য কিছু প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে।

স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক পাওয়া যাবে। এদিন থেকে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য লাগবে নিজের নাম, মাতা-পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, ই-মেইল আইডি। এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ডের জন্য নিবন্ধন লাগবে না। স্টেশন থেকে এই কার্ড কিনেই আসা-যাওয়া করা যাবে। তবে ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে।  

স্টেশনের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কার্ড কেনা যাবে। এ ছাড়া ভেন্ডিং মেশিন থেকে যাত্রীরা নিজেরাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন। সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা ভাড়া যোগ হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy