জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এখন থেকে প্রতি বছরের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস (ন্যাশনাল এক্সপ্যাট্রিয়েটস ডে) উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব

2022-12-27T18:21:30+00:00
2022-12-27T18:21:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৬:২১ পিএম   (ভিজিট : ২০৮)
X

এখন থেকে প্রতি বছরের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস (ন্যাশনাল এক্সপ্যাট্রিয়েটস ডে) উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিসভা জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে। অভিবাসী দিবসের পাশাপাশি ৩০ দিবস প্রবাসী দিবস সারাদেশে এমনকি সারা পৃথিবীতে যেখানে প্রবাসী ভাই-বোনেরা রয়েছেন তাদের নিয়ে এ দিবসটি পালন করা হবে। এ দিবসে প্রবাসীদের জন্য আমরা কী কী কার্যক্রম গ্রহণ করছি, সে বিষয়গুলোর প্রচার-প্রচারণা হবে। 

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy