সংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহি

বিনোদন ডেস্ক

বিনোদন

চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন রাজনীতির মাঠেও বেশ সক্রিয়। কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ

2022-12-27T20:32:04+00:00
2022-12-27T20:34:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৮:৩২ পিএম  আপডেট: ২৭.১২.২০২২ ৮:৩৪ পিএম  (ভিজিট : ২৬৫)
X

চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন রাজনীতির মাঠেও বেশ সক্রিয়। কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলের হয়ে দারুণ ব্যস্ত সময়ও কাটাচ্ছেন।

মাহি এবার জানালেন সংসদ সদস্য পদে প্রার্থী হচ্ছেন তিনি। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনবেন এই নায়িকা। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন মাহি নিজেই। নায়িকা জানান, আগামী ২৯ ডিসেম্বর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন। এদিন বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আমার দাদার বাড়ি চাপাইনবাবগঞ্জ-২ আসনে। এটা বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে অনেক দিন ধরেই আওয়ামী লীগের নেতৃত্ব আসছে না। আমার বিশ্বাস যদি মনোনয়ন পাই জিতে আসতে পারবো।’ এই নায়িকা আরও যোগ করেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সবসময় নারীদের অগ্রাধিকার দিয়ে থাকেন। সেই আশা থেকেই আমি মনোনয়ন চাইছি।’

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy