ব্যালটের চেয়ে ইভিএম স্লো : সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটগ্রহণের ক্ষেত্রে ব্যালটের চেয়ে তুলনামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনটা (ইভিএম) স্লো।মঙ্গলবার

2022-12-27T21:15:20+00:00
2022-12-27T21:15:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যালটের চেয়ে ইভিএম স্লো : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৯:১৫ পিএম   (ভিজিট : ২১৮)
X

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটগ্রহণের ক্ষেত্রে ব্যালটের চেয়ে তুলনামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনটা (ইভিএম) স্লো। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল সাড়ে ৪টার পর অফিসিয়াল ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, ইভিএমে ধীরগতি দুটি কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। অবশ্য এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সবসময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে। ইভিএম ব্যালটের চেয়ে স্লো। এছাড়া ভোটার উপস্থিতিও বেশি হওয়ায় রসিকের ভোটগ্রহণ রাত পর্যন্ত হয়েছে। ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।

সিইসি বলেন, তুলনামূলকভাবে ইভিএম ব্যালটের চেয়ে স্লো। এখনো লোক লাইনে দাঁড়িয়ে আছে। ৪টা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। মোট ভোট পড়ার হার ৬০ শতাংশের বেশি হতে পারে। তিনি বলেন, আমাদের কমিশনের অধীনে এখন পর্যন্ত যেসব জায়গায় নির্বাচন হয়েছে সেসব বিবেচনায় রসিক নির্বাচনে সহিংসতা অনেক কম হয়েছে। ক্ষেত্রবিশেষ হয়নি। এ ধারাটা যদি ধরে রাখতে পারি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত, ইতিবাচক দিক যেটা হবে, সাধারণ নির্বাচনেও মানুষ ভোটকেন্দ্রে আগ্রহ সহকারে উপস্থিত হবে।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy