মেট্রোরেলের যাত্রীসেবায় থাকবে রোভার স্কাউট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আনুষ্ঠানিকভাবে দেশে আজ মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। উত্তরা উত্তর (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার রেলপথের মাধ্যমে মেট্রোরেল

2022-12-28T20:52:46+00:00
2022-12-28T20:57:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলের যাত্রীসেবায় থাকবে রোভার স্কাউট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮:৫২ পিএম  আপডেট: ২৮.১২.২০২২ ৮:৫৭ পিএম  (ভিজিট : ২০৭)
X

আনুষ্ঠানিকভাবে দেশে আজ মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। উত্তরা উত্তর (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার রেলপথের মাধ্যমে মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে দ্রুতগামী এ যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বাণিজ্যিকভাবে সর্বসাধারণের জন্য চলবে মেট্রোরেল। তবে শুরুতে পুরোপুরি চলবে না। প্রতিদিন ৪ ঘণ্টা করে চলবে, স্টেশনে ১০ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন। শুরুতে প্রতি ট্রেনে ২০০ জন যাত্রী বহন করা হবে।

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া সম্পূর্ণ ডিজিটাল ও সর্বাধুনিক প্রযুক্তির এ মেট্রোরেল যাত্রার প্রাথমিক অবস্থায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পক্ষে কাস্টমার ফ্যাসিলেটর অ্যাসিস্ট্যান্ট (সিএফএ) হিসেবে সহযোগিতা করবেন রোভার স্কাউটের প্রশিক্ষিত সদস্যরা।

বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভারের ১৫০ জন রোভার স্কাউট সদস্য এবং রোভার স্কাউট লিডারদের ইতোমধ্যেই প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। এসব প্রশিক্ষিত রোভার স্কাউট সদস্যরা মানুষের যাত্রা সহজীকরণে প্ল্যাটফর্মে সহযোগিতা করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরা উত্তর স্টেশন ও আগারগাঁও স্টেশনে ৩৬ জন রোভার স্কাউট স্বেচ্ছাসেবী হিসেব কাজ করবেন।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, রোভার স্কাউটদের মেট্রোরেল চত্বরে বহিরাগত অনুপ্রবেশ পর্যবেক্ষণ, মেট্রোরেলের সম্পত্তি চুরি বা ক্ষতি ঠেকানো, যাত্রী ও অন্যদের সহযোগিতা করা এবং মেট্রোরেল চত্বরে আগুন এবং অন্যান্য অনিরাপদ ঘটনার তাৎক্ষণিক সমাধান ও ক্ষতি হ্রাস করতে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy