ডিকাবের নতুন সভাপতি লোটাস, সম্পাদক ইমরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৩ সালের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) কার্যনির্বাহী কমিটিতে ডেইলি সানের রেজাউল করিম লোটাসকে সভাপতি ও বাংলাভিশনের ইমরুল

2022-12-29T16:33:16+00:00
2022-12-29T16:34:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিকাবের নতুন সভাপতি লোটাস, সম্পাদক ইমরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৪:৩৩ পিএম  আপডেট: ২৯.১২.২০২২ ৪:৩৪ পিএম  (ভিজিট : ২৮০)
X


২০২৩ সালের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) কার্যনির্বাহী কমিটিতে ডেইলি সানের রেজাউল করিম লোটাসকে সভাপতি ও বাংলাভিশনের ইমরুল কায়েসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মীর মোস্তাফিজুর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক আশিকুর রহমান অপু (এটিএননিউজ), কোষাধ্যক্ষ আতিকুর রহমান (জবাবদিহি) দপ্তর সম্পাদক মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েন্টিফোর )। এছাড়া সদস্য- খুররম জামান (বার্তাটোয়েন্টিফোর) নাফিজা দৌলা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), রবিউল হক (ডেইলি ইন্ডাস্ট্রি), শেখ শাহরিয়ার জামান (বাংলা ট্রিবিউন) ও তৌহিদুর রহমান (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)।

ডিকাবের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহায়তা করেন সিনিয়র সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ ও রেজওয়ানুল হক রাজা।

এর আগে, ডিকাবের বিদায়ী কমিটির (২০২২) সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন ও কোষাধ্যক্ষ এহসান জুয়েল প্রতিবেদন জমা দেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy