ভারতের একটি ক্রুজ শিগগিরই বাংলাদেশে আসছে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিগগিরই ভারতের একটি ক্রুজ বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে নিজ

2022-12-29T17:51:35+00:00
2022-12-29T17:51:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের একটি ক্রুজ শিগগিরই বাংলাদেশে আসছে : প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:৫১ পিএম   (ভিজিট : ২৬০)
X

শিগগিরই ভারতের একটি ক্রুজ বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শিগগিরিই ভারতের একটি ক্রুজ বাংলাদেশে আসছে। এ বিষয়ে কাস্টমস, ইমিগ্রেশনসহ কয়েকটি ব্যাপারে কিছুটা চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ ও ক্রুজ আগমন উপলক্ষে ভারতের একটি টিম চাঁদপুর, বাগেরহাট ও মোংলা পরিদর্শন করবে। সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, কোভিডের পর স্থলবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। অনেক জায়গায় ভারতীয় কর্তৃপক্ষ ভিসা ইস্যু করছে না, সমস্যা হচ্ছে। সেসব বিষয়েও কথা হয়েছে। তারা পদক্ষেপ নেবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সীমান্ত ভালো আছে, অসুবিধা নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এগুলো আন্তরাষ্ট্রীয় সম্পর্কের কোনো বিষয় না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। দুই দেশের সম্পর্ক অত্যন্ত মধুর আছে। স্থলবন্দরের অবকাঠামো নির্মাণে বিজিবি বিএসএফ-এর মধ্যে সমস্যা হয়। আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। বিচ্ছিন্ন ঘটনা যাতে আর না হয় সেজন্য দুই দেশের সরকার কাজ করছে।

বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy