সর্বোচ্চ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২১-২০২২ কর বর্ষে জ্বালানি শ্রেণিতে সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে প্রথম স্থানে নির্বাচিত হয়েছে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি

2022-12-29T17:55:06+00:00
2022-12-29T17:55:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সর্বোচ্চ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২৭৮)
X

২০২১-২০২২ কর বর্ষে জ্বালানি শ্রেণিতে সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে প্রথম স্থানে নির্বাচিত হয়েছে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোং লি.। বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড সম্মেলন প্রদান অনুষ্ঠানে তিতাস গ্যাসকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে এবার মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করেছে। জ্বালানি ক্যাটাগরিতে তিতাস গ্যাস ছাড়াও সম্মাননা পেয়েছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেড।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy