তেল বিক্রি নিয়ে ভ্লাদিমির পুতিনের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি না করতে আদেশ জারি করেছেন রাশিয়ার

2022-12-29T18:17:22+00:00
2022-12-29T18:17:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেল বিক্রি নিয়ে ভ্লাদিমির পুতিনের আদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:১৭ পিএম   (ভিজিট : ২০১)
X

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি না করতে আদেশ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক প্রেসিডেনশিয়াল আদেশে বলা হয়েছে, যেসব দেশ বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে ১ ফেব্রুয়ারি থেকে অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে মস্কো।

রাশিয়ার সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ব্যারেলপ্রতি সর্বোচ্চ দাম ৬০ ডলার বেঁধে দেওয়ার বিষয়ে জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া চলতি মাসে একমত হয়। এ সিদ্ধান্ত ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। এদিকে যুদ্ধের লাগাম টানতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কোর মতে, ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্ত হয়েছে, তা এখনকার বাস্তবতা। এটা মেনে নিতেই হবে।

গত নভেম্বরে জি–২০ দেশগুলোর নেতাদের সামনে প্রথম ১০ দফা শান্তি প্রস্তাব তুলে ধরেন জেলেনস্কি। এতে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার, অধিকৃত চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, দনবাস ও জাপোরিঝঝিয়া ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে খাদ্য, জ্বালানি, পারমাণবিক ও যুদ্ধবন্দীদের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করেন জেলেনস্কি। বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এ সময় জেলেনস্কি তার ১০ দফা শান্তি প্রস্তাবের কথা নতুন করে তুলে ধরেন। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন জেলেনস্কি। উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি–৭–এর নেতাদেরও বিষয়টি জানিয়েছেন তিনি।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy