গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন অতিরিক্ত সচিব পর্যায়ের দুই কর্মকর্তা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন

2022-12-29T19:17:41+00:00
2022-12-29T19:17:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:১৭ পিএম   (ভিজিট : ২২০)
X

গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন অতিরিক্ত সচিব পর্যায়ের দুই কর্মকর্তা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আ. গাফ্ফার খানকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক (গ্রেড-১) করা হয়েছে। 

অন্যদিকে, পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy