সবার কাছে ভূমি জ্ঞান পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সবার কাছে ভূমি জ্ঞান পৌঁছে

2022-12-29T19:35:42+00:00
2022-12-29T19:35:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সবার কাছে ভূমি জ্ঞান পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:৩৫ পিএম   (ভিজিট : ২০৯)
X

ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সবার কাছে ভূমি জ্ঞান পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট ও বুদ্ধিমান ভূমি জ্ঞান ব্যবস্থাপনা সিস্টেম (ইনটেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম/ই-বুক) স্থাপনের জন্য সংশ্লিষ্ট ভেন্ডার প্রতিষ্ঠানের সঙ্গ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমি সচিব আরও বলেন, একটি দেশের প্রতিটি নাগরিক বিশেষত জমির মালিকের জন্য ভূমির আইন ও বিধি বিধান সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য। এজন্য প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষসহ সবার সুবিধার কথা বিবেচনা করে স্মার্ট ও বুদ্ধিমান ভূমি জ্ঞান ব্যবস্থাপনা সিস্টেম স্থাপন করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. জাহিদ হোসেন পনির এবং ইনটেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান ড্রিম সেভেনটি ওয়ান বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদ খান চুক্তি স্বাক্ষর করেন।  ২০২৩ সালের মধ্যেই এই সিস্টেম চালু (অপারেশনাল) হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy