করাচিতে উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

২০২১ সালের জানুয়ারি মাসে সর্বশেষ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ঘরের মাঠের সে শতকের পর গত ২৩ মাস কোনো

2022-12-29T20:02:39+00:00
2022-12-29T20:02:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করাচিতে উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৮:০২ পিএম   (ভিজিট : ২০১)
X

২০২১ সালের জানুয়ারি মাসে সর্বশেষ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ঘরের মাঠের সে শতকের পর গত ২৩ মাস কোনো তিন অঙ্কের ইনিংসের দেখা পাননি কিউই ব্যাটার। অবশেষে করাচি টেস্টে খরা কাটল কেন উইলিয়ামসনের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই হাসল নির্ভরযোগ্য এ ব্যাটারের ব্যাট। তবে রানে ফেরার ম্যাচে শুধু সেঞ্চুরিই নয়, ডাবল সেঞ্চুরিতে থামলেন কিউই এ ব্যাটার। 

টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর এটাই ছিল উইলিয়ামসনের প্রথম ম্যাচ। নতুন অধিনায়ক টিম সাউদির নেতৃত্বে খেলা প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিলেন ডানহাতি এ ব্যাটার। দুইশ রান করার পরেও তাকে আউট করতে পারেননি কেউই। অভিজ্ঞ এ ব্যাটার দুই শতকের মাইলফলক ছুঁতেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন সদ্যনিযুক্ত কিউই অধিনায়ক।

উইলিয়ামসনের ব্যাটে ভর করে প্রথম টেস্টে ৬১২ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তান ৪৩৮ রান করে। অধিনায়ক বাবর আজম একাই করেন ১৬১ রান। আঘা সালমানও পেয়েছেন সেঞ্চুরুর দেখা। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি ছাড়াও শতকের দেখা পেয়েছেন টম লাথাম। ১১৩ রান করে আউট হন তিনি। এছাড়া ডেভন কনওয়ে ৯২ এবং ইশ সোধি করেন ৬৫ রান।

বাবু/জেএম






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy