ইসলামিক ফাউন্ডেশনে নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলম।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ নিয়োগ

2022-12-29T23:11:13+00:00
2022-12-29T23:11:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামিক ফাউন্ডেশনে নতুন ডিজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১১:১১ পিএম   (ভিজিট : ১৯১)
X

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলম।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের ডিজি হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ডিজি করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) ডিজি করেছে সরকার।

এছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলোয়ার হোসাইনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy