আগর শিল্পের সার্বিক উন্নয়নে উদ্ভাবন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশেষ উদ্ভাবন প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে

2022-12-30T11:15:01+00:00
2022-12-30T11:15:01+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আগর শিল্পের সার্বিক উন্নয়নে উদ্ভাবন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১১:১৫ এএম   (ভিজিট : ২১৬)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশেষ উদ্ভাবন প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের আগর রেজিনের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে যেখানে মাত্র ১০ভাগ আগর পাওয়া যায়, সেখানে গবেষণার মাধ্যমে ৯০ ভাগ পর্যন্ত আগর উৎপাদন করা সম্ভব হবে। উৎপাদিত এ আগরের গুণগত মান হবে আন্তর্জাতিক মানের। ফলে আগর শিল্পের সাথে জড়িত জনগোষ্ঠীর ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন উদ্ভাবন’ শীর্ষক প্রকল্পের পরিচিতিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় ৬ জন গবেষক নিয়োগ দেওয়াসহ ছাত্র, গবেষক ও বিজ্ঞানীদের যৌথ গবেষণার জন্য একটি আন্তর্জাতিক মানের আগর গবেষণাগার তৈরির জন্য কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন আগরজাত পণ্য উৎপাদন করা সম্ভব হবে। আগর ও আগর তেলের মান নির্ণয় এবং গ্রেডিং পদ্ধতির বিকাশের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় বাজারে আগর পণ্যের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অধিক উৎপাদনশীল পাঁচটি আগর সঞ্চয়ন পরীক্ষণক্ষেত্র স্থাপন করা হবে।

শাহাব উদ্দিন বলেন, গবেষণার মাধ্যমে আগর শিল্পকে উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আগর বিষয়ক গবেষণা প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটকে দায়িত্ব দিয়েছেন। এক জেলা এক পণ্য-হিসেবে আগরকে মৌলভীবাজার জেলার পণ্য হিসেবে ঘোষণা করার পাশাপাশি আগরকে কুটির শিল্প ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলের আগর সমিতি, মালিক, চাষিদের সাথে সমন্বয় করে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে আগর বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। সংশ্লিষ্ট সকলে মিলে এই প্রকল্পটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy