মিয়ানমারে জান্তার দমন–পীড়নে ১৬৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারে এ বছর জান্তার দমন–পীড়নে ১৬৫ শিশু হত্যার শিকার হয়েছে। দেশটির জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার এক বিবৃতিতে এ

2022-12-30T16:21:21+00:00
2022-12-30T16:21:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিয়ানমারে জান্তার দমন–পীড়নে ১৬৫ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৪:২১ পিএম   (ভিজিট : ২২১)
X

মিয়ানমারে এ বছর জান্তার দমন–পীড়নে ১৬৫ শিশু হত্যার শিকার হয়েছে। দেশটির জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, এ সংখ্যা আগের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এর কারণে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও জান্তাবিরোধী বিক্ষোভ। এর পর থেকে মিয়ানমারজুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন–পীড়ন। জাতীয় ঐক্য সরকারের অভিযোগ, চলতি বছর মিয়ানমারে জান্তার বিমান হামলা ও গোলার আঘাতে বেশির ভাগ শিশুর মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে বেলজিয়ামভিত্তিক থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) মিয়ানমারের জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান বলেন, শিশুহত্যা নিয়ে জাতীয় ঐক্যের সরকারের এ তথ্য বিশ্বাস না করার কারণ নেই। থমাস কিয়ান জাতীয় ঐক্যের সরকারের নারী, যুবক ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, জান্তা বাহিনী নিজ দেশের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা অব্যাহত রেখেছে। বাদ যাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানও। তাই জান্তার গোলা ও বিমান হামলায় শিশুমৃত্যুর সংখ্যা আগের চেয়ে বেড়েছে।

সূত্র: গার্ডিয়ান

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy