জামায়াতের নৈরাজ্য কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জামায়াত-শিবির অতীতে যে নৈরাজ্য কর্মকাণ্ড চালিয়েছিল তা নতুন করে আর কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন

2022-12-31T14:35:50+00:00
2022-12-31T14:35:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামায়াতের নৈরাজ্য কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ২:৩৫ পিএম   (ভিজিট : ২৬৪)
X

জামায়াত-শিবির অতীতে যে নৈরাজ্য কর্মকাণ্ড চালিয়েছিল তা নতুন করে আর কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, বগুড়ায় চাঁদে সাঈদীকে দেখা নিয়ে পুলিশ সদস্যদের খুন করেছে। গাইবান্ধায় আগুন দিয়েছে, পুলিশ সদস্যদের আগুনে পুড়িয়ে মেরেছে। অতীতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। আমরা কোনোভাবেই আর মেনে নেব না। যত কঠোর ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হবে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শুক্রবার (৩০ ডিসেম্বর) মৌচাক-মালিবাগে জামায়াতের হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

খন্দকার গোলাম ফারুক বলেন, অবৈধভাবে নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের ১১ জন সদস্য আহত হয়েছে। পরে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতের অতীত ইতিহাস ফিরে আসুক, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের মিছিল বের হওয়ার তথ্য ছিল কি না— জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশ প্রস্তুত ছিল। তারা প্রথমে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করার তথ্য প্রচার করেছে, সেখানে আমাদের পুলিশ ছিল। মিছিল বের করার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা মৌচাক-মালিবাগ এলাকায় মিছিল বের করে। আপনারা জানেন, ওই এলাকা তিন থানার মোড়, ফলে প্রত্যেক থানা নিজ নিজ এলাকায় প্রস্তুতি নেয়। কিন্তু এই সুযোগে বিচ্ছিন্নভাবে একত্রিত হয়ে মিছিল বের করে তারা। মৌচাকে পুলিশ তাদের বাধা দেওয়ায় সংঘর্ষ হয়।

জামায়াতের আমির গ্রেপ্তার আছে। কিন্তু নির্দেশদাতা হিসেবে বাইরে থাকা শীর্ষ নেতাদের বিরুদ্ধে কোনো অভিযান হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল (শুক্রবার) রাত থেকেই অভিযান চলছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy