সরকারকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারকে হটাতে অতি ডান

2022-12-31T16:06:36+00:00
2022-12-31T16:06:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৪:০৬ পিএম   (ভিজিট : ৩২৮)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারকে হটাতে অতি ডান আর অতি বাম একজোট হয়েছে। ৩৩ দল মিলে ঢাকায় গণমিছিল করেছে। এদের বেশিরভাগই ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ঠান্ডা মাথায় বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করছি। আমরা অশান্তি চাই না, সংঘাত চাই না। অনেকে আন্দোলনের নামে সহিংসতার উস্কানি দিচ্ছে। কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া এখন আর পৃথিবীর কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।

বাবু/জেএম









Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy