ফানুস অপসারণের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণের পর মেট্রোরেলের স্বাভাবিক চলাচল শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ০৫

2023-01-01T10:40:49+00:00
2023-01-01T14:13:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফানুস অপসারণের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ১০:৪০ এএম  আপডেট: ০১.০১.২০২৩ ২:১৩ পিএম  (ভিজিট : ২০৭)
X


বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণের পর মেট্রোরেলের স্বাভাবিক চলাচল শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ০৫ মিনিটে উত্তর স্টেশন থেকে ডাউন লাইনে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন। এরপর আগারগাঁও স্টেশন থেকে আপ লাইনে পুনরায় ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে পুনরায় ছেড়ে যায় মেট্রোরেলটি। 

সরেজমিনে আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, ফানুস অপসারণ করার পর সকাল দশটায় অপেক্ষমাণ যাত্রীদের কাছে টিকিট বিক্রয় শুরু হয়।

এরপর ১০টা ১৫ মিনিটের দিকে কনকোর্সের আনপেইড এরিয়া থেকে প্ল্যাটফর্মে প্রবেশ কার্যক্রম শুরু হয়। বরাবরের মতো আজও মেট্রোরেলে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

হাবিবুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, সকাল সাতটা থেকে বাচ্চা নিয়ে অপেক্ষা করছিলাম মেট্রোরেলে ওঠার। কিন্তু ফানুসের সমস্যার কারণে অনেক দেরি হয়ে গেল। তবুও শেষ পর্যন্ত ট্রেনে উঠতে পেরেছি এটিই বড় আনন্দের।

প্রসঙ্গত, ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফাসুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়ায় নির্ধারিত সময়ে শুরু হয়নি মেট্রোরেলের যাত্রী পরিষেবা। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে লাইন চালু হলেও নিরাপত্তাজনিত কারণে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হচ্ছে বলে জানা গেছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy