আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিনজন

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২০-এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও লেখক মশিউল আলম। আর এ ক্যাটাগরিতে

2023-01-01T14:04:03+00:00
2023-01-01T14:04:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিনজন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ২:০৪ পিএম   (ভিজিট : ২১৮)
X


আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২০-এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও লেখক মশিউল আলম। আর এ ক্যাটাগরিতে ২০২১ সালের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সাহিত্যিক স্বকৃত নোমান। 

মশিউল আলম তার ‘দুধ’ শিরোনামের সমকালীন গল্পের বই, আমিনুল ইসলাম তার ‘নজরুল সংগীত: বাণীর বৈভব’ শিরোনামের প্রবন্ধ সাহিত্যমূলক বই এবং স্বকৃত নোমান তার ‘উজানবাঁশি’ শিরোনামের উপন্যাসের জন্য নির্বাচিত হয়েছেন।

শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সেরা লেখকদের মাঝে পুরস্কারের পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, আইএফআইসির একটা সাংস্কৃতিক ভিত্তি আছে। আইএফআইসি বিশ্বাস করে, দেশের যা কিছু দেশপ্রেমজনিত, মঙ্গলজনিত ও সাধারণ মানুষের জন্য কল্যাণজনিত, তার সঙ্গে আইএফআইসির সংশ্লিষ্টতা একটি দায়বদ্ধতার মতোই। সেই ধারাবাহিকতায় এই সাহিত্য পুরস্কারের আয়োজন।     

‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল ও মননশীল সাহিত্যের সহযাত্রী’—এই স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্যকর্মকে স্বীকৃতি প্রদান করার লক্ষ্যে ২০১১ সাল থেকে এই পুরস্কার প্রদান করে যাচ্ছে আইএফআইসি ব্যাংক।

বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী, বাছাই কমিটি ও বিচারকমণ্ডলী প্রতি বছর সেরা দু’টি বই নির্বাচন করে থাকেন। গত এক যুগ ধরে লেখক ও সাহিত্যিকদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের এই আয়োজন কবি, লেখক-সাহিত্যিক ও পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এছাড়া সবার কাছে বিশেষ গ্রহণযোগ্যতা লাভ করেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy