ডিসেম্বরে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশে রেমিট্যান্স প্রবাহ সামান্য বেড়েছে। সদ্য সমাপ্ত ২০২২ সালের শেষ মাস ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার

2023-01-01T17:47:12+00:00
2023-01-01T17:49:50+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ডিসেম্বরে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৫:৪৭ পিএম  আপডেট: ০১.০১.২০২৩ ৫:৪৯ পিএম  (ভিজিট : ১৬০)
X

দেশে রেমিট্যান্স প্রবাহ সামান্য বেড়েছে। সদ্য সমাপ্ত ২০২২ সালের শেষ মাস ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ১৮৬ কোটি টাকা (প্র‌তি ডলার ১০৭ টাকা হিসাবে)। এর আগের মাস নভেম্বরে রেমিট্যান্স এসেছিলো ১৫৯ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। 


এছাড়া ২০২২ সালের ডিসেম্বরে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল তা ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ৭ কোটি ডলার বেশি।  ২০২১ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিলো ১৬৩ কোটি ডলার। 


রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।


বাবু/এসআর






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy