পুলিশের সঙ্গে কোনো বিরোধ নেই : জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো বিরোধ নেই। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সম্মান রয়েছে বলে দাবি

2023-01-01T19:03:37+00:00
2023-01-01T19:03:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশের সঙ্গে কোনো বিরোধ নেই : জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৭:০৩ পিএম   (ভিজিট : ১৬০)
X

পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো বিরোধ নেই। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সম্মান রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।  শনিবার (৩১ ডিসেম্বর) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের আর. করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ৩০ ডিসেম্বর গণমিছিলের সময় ‘পুলিশের ওপর হামলার’ কথা বলে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

বিবৃতিতে তিনি বলেন, ৩০ ডিসেম্বর গণমিছিলের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অনলাইনে এবং প্রতিনিধি দলের মাধ্যমে সশরীরে আবেদন করা হয়। জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা পৃথকভাবে গণমিছিলের আয়োজন করে। তিনি দাবি করেন, মহানগরী উত্তরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা দেয় এবং লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন। হাজার হাজার মানুষের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে পুলিশ বেআইনি কাজ করেছে। 

বিবৃতিতে তিনি আরো বলেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা বিস্মিত হয়েছি। জামায়াত কখনো পুলিশের ওপর হামলা, পুলিশকে গুম, পুড়িয়ে মারা এবং কখনো কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করেনি। জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করছে। 

বাবু/জেএম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy