আ.লীগের কার্যনির্বাহী সদস্য হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে। ২৮টি সদস্য পদের মধ্যে ২৭টির নাম

2023-01-01T20:27:00+00:00
2023-01-01T20:27:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ.লীগের কার্যনির্বাহী সদস্য হলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৮২)
X

আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে। ২৮টি সদস্য পদের মধ্যে ২৭টির নাম ঘোষণা করা হয় রোববার (১ জানুয়রি) রাতে।

এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পরে গণভবনের সামনে অপেক্ষমান সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তারা হলেন- আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান, পারভীন জামান কল্পনা, অ্যাড. সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক, দীলিপ কুমার চ্যাটার্জি ও তারিক সুজাত। অবশিষ্ট একজনের নাম পরে ঘোষণা করা হবে। 

এছাড়া আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক হয়েছেন আবদুল আউয়াল শামীম। 

বাবু/জেএম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy