বছরের প্রথম দিনেই বাড়ল সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নতুন বছরের প্রথম দিনেই বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বেড়ে দাঁড়িয়েছে খোলা তেলের

2023-01-01T20:51:48+00:00
2023-01-01T20:51:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বছরের প্রথম দিনেই বাড়ল সয়াবিন তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৮:৫১ পিএম   (ভিজিট : ১৬৪)
X

নতুন বছরের প্রথম দিনেই বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বেড়ে দাঁড়িয়েছে খোলা তেলের দাম। তেলের দাম বাড়লেও কমেছে আটা ও ময়দার দাম। খোলা আটার দাম ৪ শতাংশ কমে নেমে এসেছে ৫৮ থেকে ৬২ টাকায়। যা আগে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা।

রোববার (১ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দাম সংগ্রহ করে এ তথ্য প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি জানিয়েছে, রোববার খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে। পাশাপাশি গত এক সপ্তাহে বোতলের সয়াবিন তেল, দেশি ও আমদানি করা পেঁয়াজ, দেশি হলুদ, জিরা, দারুচিনি, ধনিয়া ও তেজপাতার দাম বেড়েছে। বিপরীতে বছরের প্রথম দিন আটা ও ময়দার দাম কমার পাশাপাশি গত এক সপ্তাহে ডিম, দেশি আদা, দেশি রসুন, আলু, পাম অয়েল ও চালের দাম কমেছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে টিসিবির তৈরি করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১ জানুয়ারি খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ২ দশমিক ৯৭ শতাংশ। এতে এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ থেকে ১৮০ টাকা হয়েছে। যা আগে ছিল ১৬৭ থেকে ১৭০ টাকা।

বাবু/জেএম






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy