রংপুর জেলা ও মহানগর আ.লীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবিতে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত করে

2023-01-01T23:57:38+00:00
2023-01-01T23:57:38+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রংপুর জেলা ও মহানগর আ.লীগের কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ১১:৫৭ পিএম   (ভিজিট : ১৭৪)
X

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবিতে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।


আজ রোববার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।


রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম-আহ্বায়ক হিসেবে আবুল কাশেমকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব হারিয়েছেন সভাপতি শফিউর রহমান শাফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।


জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজুকে সরিয়ে আহ্বায়ক হিসেবে এ কে এম ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম-আহ্বায়ক মাজেদ আলী বাবলুকে আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়েছে।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy