এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশের ৪৫৮ জন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’পাচ্ছেন পুলিশের ৪৫৮ জন কর্মকর্তা ও সদস্য। ৩ জানুয়ারি

2023-01-02T11:25:24+00:00
2023-01-02T11:25:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশের ৪৫৮ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১১:২৫ এএম   (ভিজিট : ১৬৪)
X


প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’পাচ্ছেন পুলিশের ৪৫৮ জন কর্মকর্তা ও সদস্য। ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহ-২০২৩ এর অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে মনোনীতরা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার পাবেন।

বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেবেন।

৩১ ডিসেম্বর পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমে জানান, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়েছে। এই পুরস্কার তাদের জনসেবার কাজে আরও উৎসাহিত করবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy