সূচকের পতনে চলছে পুঁজিবাজারে লেনদেন

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম

2023-01-02T12:28:42+00:00
2023-01-02T12:28:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সূচকের পতনে চলছে পুঁজিবাজারে লেনদেন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X


নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৫ ও ২১৯৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ১০৮টির এবং অপরির্বতিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার। সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো-বসুন্ধরা পেপার, মুন্নু সিরামিক, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, অরিয়ন ইনফিউশন, অরিয়ন ফার্মা, জেনেক্স, মনোস্পুল, ইন্টাকো, সী পার্ল ফুড ও নাভানা ফার্মা।
এর আগে, এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে  সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৬ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করে। 

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২ পয়েন্ট কমে ১৮ হাজার ২৯১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানি শেয়ারের দর।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy