দূতদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদেশে বসে দেশের বিরুদ্ধে কোনো মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশি মিশন প্রধানদের

2023-01-02T17:42:42+00:00
2023-01-02T17:44:24+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দেশবিরোধী প্রচারণা
দূতদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম  আপডেট: ০২.০১.২০২৩ ৫:৪৪ পিএম  (ভিজিট : ১৩৬)
X

বিদেশে বসে দেশের বিরুদ্ধে কোনো মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশি মিশন প্রধানদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বছরের প্রথম দিন রোববার (১ ডিসেম্বর) বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিদেশে বসে দেশবিরোধী প্রচারণা রোধে রাষ্ট্রদূত/হাইকমিশনারদের কী বার্তা দেওয়া হয়েছে জানতে চান সাংবাদিকরা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি—কেউ যদি মিথ্যা ও বানোয়াট তথ্য দেয় আপনারা (দূতরা) চুপ করে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবেন না। মন্ত্রণালয় যখন আপনাকে হুকুম দিলো, তখন আপনি এর উত্তর দেবেন, নো। আপনি একজন দায়িত্বশীল মানুষ। সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে। আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন।

ড. মোমেন বলেন, কেউ যদি মিথ্যা বলে, আপনি (দূত) উত্তর দেবেন। এক্কেবারে স্বতঃস্ফূর্তভাবে। ওটার জন্য আপনারা মন্ত্রণালয় থেকে হুকুম পাবেন, এটার জন্য বসে থাকবেন না। আমরা নব যুগ-যুগান্তে প্রবেশ করেছি। আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল লোক। আপনারা (দূতরা) সেই অনুযায়ী কাজ করবেন, যেটা আপনারে ভালো মনে করেন।

তিনি বলেন, আমরা বলেছি, এখন থেকে আপনারা রেসপন্স করবেন এবং আমাদের জানাবেন। কেউ কেউ (দূতরা) খারাপ কিছু হলে তারা আমাদের জানাতে চান না, তারা লজ্জা পান। লজ্জার কোনো কারণ নেই। আমাদের সব মিশন মিলেই পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সবাই মিলে টিমওয়ার্ক। তাদের (দূতদের) কিছু যদি খারাপও হয় আমাদের বলবেন, খারাপ হলেও বলবেন। আপনারা ম্যাচিউর।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy