কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কারা অধিদপ্তরের ৫ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি-প্রিজন্স) বদলি করা হয়েছে।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী

2023-01-03T10:06:10+00:00
2023-01-03T10:06:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ১০:০৬ এএম   (ভিজিট : ১৭১)
X


কারা অধিদপ্তরের ৫ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি-প্রিজন্স) বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগের ডিআইজি টিপু সুলতানকে ময়মনসিংহে, রাজশাহী বিভাগের ডিআইজি অসীম কান্ত পালকে খুলনায়, খুলনার ডিআইজি মো. ছগির মিয়াকে সিলেটে। ময়মনসিংহের ডিআইজি মো. জাহাঙ্গীর কবিরকে বরিশালে এবং সিলেটের ডিআইজি মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগে পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, কারা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy