জাপার মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোর মধ্যে তিনটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি(জাপা)। মঙ্গলবার (৩ জানুয়ারি)

2023-01-03T17:27:26+00:00
2023-01-03T17:27:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপ-নির্বাচন
জাপার মনোনয়ন পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৫:২৭ পিএম   (ভিজিট : ১৪২)
X

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোর মধ্যে তিনটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি(জাপা)। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে সংসদ উপ-নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মনোনয়ন বোর্ড।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী, চাপাইনবাবগঞ্জ- ০২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. মোস্তাফিজুর রহমান মুকুল জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

সভায় আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy