প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৬:১৪ পিএম (ভিজিট : ১৪৭)

X
নতুন বছরের প্রথম তিন কর্মদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোনাস শেয়ার লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠান তিনটি হলো- ভিএফএস থ্রেড ডাইং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ঘোষিত বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে বিএসইসি।
ভিএফএস থ্রেড ডাইং ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারে না।
বাবু/এসআর