বিপিএম-পিপিএম পদক পেলেন ডিএমপির ২২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২২ জন কর্মকর্তাকে বিপিএম ও পিপিএম পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ,

2023-01-03T18:32:35+00:00
2023-01-03T18:32:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিপিএম-পিপিএম পদক পেলেন ডিএমপির ২২ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম   (ভিজিট : ২৫৪)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২২ জন কর্মকর্তাকে বিপিএম ও পিপিএম পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ বার্ষিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে পুলিশ বাহিনীতে কর্মরত ১১৫ জনকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

১১৫ জন পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপিতে কর্মরত ২২ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়ে সম্মানিত হন। পদক প্রাপ্তরা হলেন:

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সাহসিকতা: দু’জন

ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহিদুর রহমান ও কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন।

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা: চারজন

ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া, গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু নোমান।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সাহসিকতা: সাতজন

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ, গোয়েন্দা-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদ খান, পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের কনস্টেবল জয়নন্দ বড়ুয়া।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা: নয়জন

ডিএমপির গোয়েন্দা-দক্ষিণ ও অ্যাডমিনের যুগ্ম-পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, ডিবি-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক, ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান ও ডিএমপি থেকে প্রেষণে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. শফিক উদ্দিন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy