‘৭১-৭৫’র খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে বিএনপি : ইনু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো স্বার্থ নেই। এমন মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের

2023-01-03T19:30:13+00:00
2023-01-03T19:30:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘৭১-৭৫’র খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে বিএনপি : ইনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৬৩)
X

অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো স্বার্থ নেই। এমন মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগষ্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না। 

ইনু বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে। মঙ্গলবার দুপুরে  কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কেন্দ্রীয় জাসদের সদস্য মো. আবদুল্লাহ, জেলা জাসদের  প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো. আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুল ইসলাম মন্টুসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy