প্রতিবন্ধীদের চাকরি দিতে বিসিসি’র চাকরি মেলা

বুলেটিন ডেস্ক

অন্যান্য

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

2023-01-04T12:45:55+00:00
2023-01-04T12:49:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রতিবন্ধীদের চাকরি দিতে বিসিসি’র চাকরি মেলা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ১২:৪৫ পিএম  আপডেট: ০৪.০১.২০২৩ ১২:৪৯ পিএম  (ভিজিট : ১৫৫)
X


প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ইতোমধ্যে মেলায় অংশগ্রহণে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া শুরু হয়েছে।

আগামী ৭ জানুয়ারি শনিবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর অফিস ভবনে আয়োজন করা হয়েছে উক্ত মেলা।

আগ্রহী প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা জীবনবৃত্তান্ত দিতে পারবেন এই লিংকের মাধ্যমে।

ইতোমধ্যে প্রায় ৪০০ সিভি জমা পড়েছে। এদের মধ্যে যাদের তথ্য প্রযুক্তির দক্ষতা রয়েছে তাদের বাছাই করা হবে। 

উল্লেখ্য, বিসিসি’র মাধ্যমে ২০১১ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ চালু করা হয়। পরে আইসিটি প্রশিক্ষণ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০১৫ সাল থেকে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। 

এখন পর্যন্ত চাকরি মেলার মাধ্যমে প্রায় আট শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ম্যানেজার (সিস্টেমস) এবং চাকরি মেলা ২০২৩’র সমন্বয়ক মো. গোলাম রব্বানী।

বিভিন্ন ট্রেডবডি বা অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ উক্ত মেলায় অংশ নিচ্ছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), সাইবার ক্যাফে ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সদস্যভুক্ত আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ।

এবার এই মেলার মাধ্যমে শতাধিক বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরির ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ। 

উক্ত মেলা আয়োজনে সহযোগিতা করছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) নামের একটি প্রতিষ্ঠান। (বিজ্ঞপ্তি)

-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy