কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এলএলএম (মাস্টার্স) পরীক্ষা

2023-01-04T20:59:35+00:00
2023-01-04T20:59:35+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৮:৫৯ পিএম   (ভিজিট : ১৭৯)
X

বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এলএলএম (মাস্টার্স) পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন। 

বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে বসে এই পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন। রিজভী আহমেদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুহুল কবির রিজভী নিজেও একজন আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম’র ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। এজন্য তার আইনজীবী পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতি দেন।

বাবু/জেএম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy