সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ-ভারত সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে সাম্প্রতিক বছরগুলোতে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

2023-01-04T21:39:44+00:00
2023-01-04T21:39:44+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১৫১)
X

বাংলাদেশ-ভারত সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে সাম্প্রতিক বছরগুলোতে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, লালমনিরহাটের মতো কিছু পয়েন্টে এখনো সমস্যা রয়ে গেছে। লালমনিরহাটে এর কিছুটা ব্যত্যয় ঘটেছে। এসব পয়েন্টেও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আজ বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘বাংলাদেশ-ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা-মোদি শাসনকাল : গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


সূর্যবার্তা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন দিল্লির টাইমস স্কুল অব মিডিয়া বেনেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত ভারতীয় সাংবাদিক ড. অয়নজিৎ সেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়ুয়া ও দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সূর্যবার্তা সম্পাদক ও ভারতীয় নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি সুমি খান।


বক্তারা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে মিডিয়ার ভূমিকার ওপর গুরুত্ব দেন।


বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy