স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে ছাত্রলীগ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৭৫ বছর পূর্বে আওয়ামী লীগের পূর্বে ছাত্রলীগ

2023-01-05T00:09:38+00:00
2023-01-05T00:09:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে ছাত্রলীগ : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০৯ এএম   (ভিজিট : ১৬৮)
X

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৭৫ বছর পূর্বে আওয়ামী লীগের পূর্বে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন টুঙ্গীপাড়ার খোকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করে। সেই বছর মার্চ মাসেই ভাষা আন্দোলনের সূচনা হয় ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে। স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে বিশাল ভূমিকা ছিল ছাত্রলীগের।


বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী আরও বলেন, ছাত্রলীগ একটি আবেগ ঐতিহ্যের সংগঠন। মুক্তিযুদ্ধেও ছাত্রলীগের অনেক অবদান ছিল। সকল ভোটের ও ভাতের অধিকার আদায়ে ছাত্রলীগ ভূমিকা রেখেছে। করোনাকালে ছাত্রলীগের হাজার হাজার কর্মী মাঠে কাজ করেছে। বন্যায় ডুবে যাওয়া কৃষকের ধান কাটতে এগিয়ে গেছে ছাত্রলীগ। শিক্ষা, শান্তি ও প্রগতির বাণী নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে ছাত্রলীগ। নিজেদের দক্ষ, সৃজনশীল হিসেবে গড়ে তুলবে ছাত্রলীগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে ছাত্রলীগ।


বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy