আইজিপি ব্যাজ পেলেন ডিএমপির ৮৭ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর

2023-01-05T18:37:15+00:00
2023-01-05T18:37:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইজিপি ব্যাজ পেলেন ডিএমপির ৮৭ পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১৩৭)
X

আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর ওই সব পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে সম্মানিত করেন পুলিশ প্রধান।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০২৩ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

‘পুলিশ সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ২০২২ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ) পড়ানো হয়েছে ৪৫৮ জন পুলিশ সদস্যকে।

এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮৭ পুলিশ সদস্য পেয়েছেন গুড সার্ভিস ব্যাজ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, আইজিপি ব্যাজের ‘এ’ ক্যাটাগরিতে পেয়েছেন ৩৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে পেয়েছেন ১৩ জন, ‘সি’ ক্যাটাগরিতে পেয়েছেন ২৪ জন, ‘ডি’ ক্যাটাগরিতে পেয়েছেন ৩ জন, ‘ই’ ক্যাটাগরিতে পেয়েছেন ৪ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৮ জন পুলিশ সদস্য।

বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy