জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে অধিবেশন এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী এপ্রিল মাসে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সংসদ ভবনে

2023-01-05T19:08:23+00:00
2023-01-05T19:08:23+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে অধিবেশন এপ্রিলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৭:০৮ পিএম   (ভিজিট : ১৪১)
X

জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী এপ্রিল মাসে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের একাদশ কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৈঠকে অংশগ্রহণ করেন কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছেন— কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ নিয়ে আলোচনা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বিশেষ আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

একাদশ সংসদের ২১তম অধিবেশন শুরু হয় ৫ জানুয়ারি, যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হবে। এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন এবং ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭৩টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১৮৫৪টি প্রশ্নসহ মোট ১৯২৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৪টি। বেসরকারি সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ৮টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। অধিবেশনে উত্থাপনের জন্য ৬টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৮টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ১টি ও উত্থাপনের অপেক্ষায় ৬টি।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy