‘জীবন সম্পর্কে ইতিবাচক ভাবনা সৃষ্টি জরুরি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিজস্ব প্রতিবেদকজীবন সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ভাবনা সৃষ্টি করা জরুরি বলে মনে করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.

2023-01-05T20:05:01+00:00
2023-01-05T20:05:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জীবন সম্পর্কে ইতিবাচক ভাবনা সৃষ্টি জরুরি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৫৭)
X

নিজস্ব প্রতিবেদক

জীবন সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ভাবনা সৃষ্টি করা জরুরি বলে মনে করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, তামাকমুক্ত সমাজ গড়তে হলে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। প্রতিটি মানুষের মধ্যে জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই ধীরে ধীরে সমাজ থেকে মাদক এবং তামাকের দৌরাত্ম্য কমে যাবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং (বিপিএফএইচডব্লিউ) আয়োজিত ‘ন্যাশনাল সেমিনার টু সাপোর্ট স্মোক ফ্রি এনভায়রনমেন্ট অ্যান্ড টোবাকো কনট্রোল ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। 

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ, জঙ্গিবাদ, অস্ত্র, মাদক-তামাকের একটি শক্তিশালী অর্থনীতি আছে। এসব পুঁজিবাদী অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে সুস্থ ধারার অর্থনীতির চর্চা অত্যন্ত চ্যালেঞ্জিং। আমরা মুখে যতোই বলি না কেন, বিশ্বেপরিপূর্ণভাবে তামাকমুক্ত দেশ সৃষ্টি করা আদৌও সম্ভব হয়েছে কিনা বা হবে কিনা সেটি একটি কঠিন বিষয়। কেননা, বিশ্ববাজারে পুঁজির সঞ্চালন যখন থেকে সমাদৃত হয়েছে, এইসব অশুভ দিকগুলো পুঁজি তৈরির অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। সুতরাং এটি ক্যাপিটাল তৈরি করে এবং আমরা এই ক্যাপিটালের কাছে নতজানু হই।

ড. মশিউর বলেন, রাষ্ট্র এক সময় নিবর্তনমূলক ছিল, সেটি এখন কল্যাণকর হয়েছে। ঠিক তেমনি এই সব ইতিবাচক উপকরণগুলো আমাদের মধ্যে ধীরে ধীরে শুভ ও সুন্দরের প্রচেষ্টাগুলো অব্যাহত রাখবে। তখনই মূলত মন্দ জিনিসগুলো অবদমিত হতে থাকবে। ইতিবাচক উদ্যোগগুলো যতো সুন্দর করে গ্রহণ করা যাবে, ততোই খারাপ বিষয়গুলো দূর হবে। 

জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং (বিপিএফএইচডব্লিউ)-এর সভাপতি প্রফেসর ড. মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী মো. শাহাবুদ্দিন আহমেদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য রওশন আরা মান্নান ও সংসদ সদস্য রুবিনা আক্তার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দিন আহমেদ। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy