টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

জাতীয়

দশমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে

2023-01-06T11:10:05+00:00
2023-01-06T11:10:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ১১:১০ এএম   (ভিজিট : ১৩৫)
X

দশমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হয়ে সকাল ১০টা ৫৫মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টা ১০মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর পঁচাত্তরের ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত অংশ নেবেন। দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর খুলনার উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনায় উপস্থিত হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy