৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের সমাবেশ শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নসহ ৭ দফা দাবিতে যুব সমাবেশ শুরু করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে

2023-01-06T16:36:41+00:00
2023-01-06T16:36:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের সমাবেশ শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১৩৮)
X

চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নসহ ৭ দফা দাবিতে যুব সমাবেশ শুরু করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‌‘দয়া নয়, কর্ম চাই; বাঁচার মতো বাঁচতে চাই' শীর্ষক যুব সমাবেশ থেকে এসব দাবি জানায় সংগঠনটি।

যুব অধিকার পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে, কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে ও প্রতি বছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে; আবেদন ফি, ঘুষ, প্রভাবশালীর সুপারিশ, জামানত, বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করা; ইউনিয়নভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করা; শিক্ষা বা প্রশিক্ষণ সার্টিফিকেট জামানতে সুদবিহীন ঋণ প্রদান করতে হবে; শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরির ব্যবস্থা করতে হবে এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ, প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশে প্রেরণ ও বিদেশ প্রেরণে সকল স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মন্জুর মোরশেদের সভাপতিত্বে যুব সমাবেশ উপস্থিত আছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy